এলপিজি ই-কেওয়াইসি: ঘরে বসেই আধার যাচাইয়ের সহজ ধাপ

এলপিজি ই-কেওয়াইসি: ঘরে বসেই আধার যাচাইয়ের সহজ ধাপ

রান্নার গ্যাসের ভর্তুকি সঠিক গ্রাহকের কাছে পৌঁছে দিতে এবং এর অপব্যবহার রুখতে ই-কেওয়াইসি (E-KYC) বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। সরকারি নির্দেশিকা অনুযায়ী, আধার ভিত্তিক এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন না করলে আগামীতে গ্যাস ভর্তুকি পেতে সমস্যা হতে পারে। মূলত প্রকৃত গ্রাহক শনাক্তকরণ এবং পুরো ব্যবস্থাকে স্বচ্ছ ও ডিজিটাল করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে গ্রাহকদের আর গ্যাস এজেন্সিতে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই; স্মার্টফোনের মাধ্যমেই এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। এর জন্য সংশ্লিষ্ট গ্যাস কো ম্পা নির নিজস্ব অ্যাপ (যেমন- mLPG বা MyHP Gas) এবং ‘Aadhaar FaceRD’ অ্যাপটি ফোনে ইনস্টল থাকতে হবে। এই প্রযুক্তির সাহায্যে ফেস অথেন্টিকেশন বা মুখমণ্ডল শনাক্তকরণের মাধ্যমে সহজেই আধার যাচাই করা যায়, যা গ্রাহকদের জন্য প্রক্রিয়াটিকে অত্যন্ত সহজতর করে তুলেছে।

ই-কেওয়াইসি সম্পন্ন করতে গ্যাস অ্যাপে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও কনজিউমার আইডি দিয়ে লগ-ইন করে ‘Aadhaar Verification’ অপশনটি বেছে নিতে হবে। এরপর স্ক্রিনের নির্দেশ অনুযায়ী ফেস স্ক্যান সফল হলে মোবাইলে কনফার্মেশন মেসেজ চলে আসবে। আধার নম্বরকে এলপিজি সংযোগের সঙ্গে যুক্ত করার এই ডিজিটাল পদ্ধতিটি যেমন সময় সাশ্রয়ী, তেমনই ভর্তুকি পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে অপরিহার্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *