এলপিজি-র মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস, কলকাতায় কি এবার মহার্ঘ হবে অটো ভাড়া?

এলপিজি-র মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস, কলকাতায় কি এবার মহার্ঘ হবে অটো ভাড়া?

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে কলকাতায় রান্নার গ্যাসের পাশাপাশি বাণিজ্যিক এলপিজি-র দাম একলাফে অনেকটা বেড়ে গিয়েছে। বর্তমানে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯ টাকায়। একইভাবে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামও বেড়েছে প্রায় ১১৫ টাকা। জ্বালানির এই অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে হোটেল, রেস্তোরাঁ এবং বিশেষ করে অটোচালকরা চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন।

পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় কলকাতা ও শহরতলির বিভিন্ন রুটে অটো ভাড়া বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে অনেক পেট্রোল পাম্পে এলপিজি-র জন্য অটোচালকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে অটোর ভাড়া বাড়ানো নিয়ে বিভিন্ন রুটের ইউনিয়নগুলো সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করার পরিকল্পনা করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সাধারণ যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

অটো ইউনিয়নগুলো মূলত শাসকদলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র অধীনে হওয়ায় ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে সংশয় রয়েছে। বিশেষ করে সামনে নির্বাচন থাকায় এখনই ভাড়া বাড়ানো হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে জ্বালানির আকাশছোঁয়া দামে অটো চালানো কঠিন হয়ে পড়ায় পকেটে বাড়তি চাপের আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বা ইউনিয়ন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *