এলপিজি সংকট: দেশজুড়ে ইন্ডাকশন কেনার ধুম, চাহিদায় শীর্ষে পশ্চিমবঙ্গ

এলপিজি সংকট: দেশজুড়ে ইন্ডাকশন কেনার ধুম, চাহিদায় শীর্ষে পশ্চিমবঙ্গ

আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে রান্নার গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় ভারতজুড়ে বৈদ্যুতিক সরঞ্জামের চাহিদা তুঙ্গে উঠেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে এলপিজি সংকটের আশঙ্কায় সাধারণ মানুষ বিকল্প হিসেবে ইন্ডাকশন কুকটপ ও ইলেকট্রিক কুকারের দিকে ঝুঁকছেন। গুগল ট্রেন্ডস এবং বিভিন্ন শিল্পসংস্থার তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে এই প্রবণতা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

সার্চ ইঞ্জিনের তথ্য বলছে, ‘ইন্ডাকশন কুকার’ অনুসন্ধানে দেশের মধ্যে কেরালা শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানেই রয়েছে পশ্চিমবঙ্গ। তালিকায় এর পরেই ওড়িশা, গোয়া এবং কর্ণাটকের নাম উঠে এসেছে। ক্রোমা এবং অ্যামাজনের মতো বড় বিক্রেতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, গত কয়েক দিনে ইন্ডাকশন ও মাল্টি-ইউজ কেটলির বিক্রি স্বাভাবিকের তুলনায় ৩০ গুণ পর্যন্ত বেড়েছে, যার ফলে অনেক জনপ্রিয় ব্র্যান্ডের স্টক প্রায় শেষ।

চাহিদার এই নজিরবিহীন বৃদ্ধিতে উৎপাদনকারী সংস্থাগুলোও হতবাক। স্টোভক্রাফ্ট এবং প্রেস্টিজের মতো ব্র্যান্ডের দাবি, সাপ্তাহিক বিক্রির হার আগের তুলনায় চারগুণ বেড়েছে। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের জোগানে টান পড়ার খবরের মাঝেই ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে রাইস কুকার ও এয়ার ফ্রায়ারের বিক্রিতেও উল্লম্ফন দেখা যাচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে কো ম্পা নিগুলো দ্রুত সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *