এলপিজি সিলিন্ডার সরবরাহে কড়া নিয়ম: এখন থেকে গোডাউন থেকে কেনা নিষিদ্ধ

এলপিজি সিলিন্ডার সরবরাহে কড়া নিয়ম: এখন থেকে গোডাউন থেকে কেনা নিষিদ্ধ

আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ কালোবাজারি রুখতে এলপিজি সিলিন্ডার সরবরাহে বড় পরিবর্তন আনল কেন্দ্র। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে কোনো গ্রাহক সরাসরি গোডাউন বা ‘প্রোগ পয়েন্ট’ থেকে গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন না। অবৈধ মজুতদারি ও চড়া দামে সিলিন্ডার বিক্রি বন্ধ করতেই অয়েল মার্কেটিং কো ম্পা নিগুলো ডিস্ট্রিবিউটারদের এই কঠোর নির্দেশ দিয়েছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, গ্রাহকদের এখন থেকে শুধুমাত্র নির্ধারিত বুকিং সিস্টেমের মাধ্যমেই সিলিন্ডার সংগ্রহ করতে হবে। বাড়িতে অতিরিক্ত সিলিন্ডার মজুত রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বৈধভাবে বুকিং করলে নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি গ্রাহকের বাড়িতে সিলিন্ডার পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘন করে গোডাউন থেকে গ্যাস বিক্রি করলে সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সাধারণ মানুষের সুবিধার্থে বর্তমানে ৫ কেজির এলপিজি সিলিন্ডারের জোগান বাড়ানো হয়েছে। এই সিলিন্ডার কেনার জন্য কোনো স্থায়ী ঠিকানার প্রমাণের প্রয়োজন নেই, যা পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ সহায়ক হবে। বর্তমানে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বুকিং করার কয়েক দিনের মধ্যেই গ্রাহকরা পরিষেবা পাচ্ছেন বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *