এলাকা জনশূন্য নাকি ভয়ে কাঁটা? অগ্নিমিত্রাকে দেখেই কেন বন্ধ হলো একের পর এক দরজা!

এলাকা জনশূন্য নাকি ভয়ে কাঁটা? অগ্নিমিত্রাকে দেখেই কেন বন্ধ হলো একের পর এক দরজা!

ভোটের মুখে চরম অস্বস্তিতে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আসানসোলের চেলোদ এলাকায় প্রচারে গিয়ে কার্যত ‘বিব্রত’ হতে হলো তাঁকে। বিধায়ক এলাকায় পৌঁছালেও দেখা মেলেনি সাধারণ মানুষের, উল্টে একের পর এক বাড়ির দরজা-জানলা বন্ধ করে দিলেন স্থানীয়রা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষমেশ প্রচার না সেরেই এলাকা ছাড়তে হয় বিজেপি প্রার্থীকে।

ঘটনাটি জানাজানি হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অগ্নিমিত্রার দাবি, তৃণমূলের ‘সন্ত্রাস’ ও লাগাতার ‘হুমকি’র ভয়েই সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছেন না। পালটা খোঁচা দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের নেতা স্বরূপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, মানুষ পরিযায়ী পাখিদের চেনে না, কাজের মানুষকে চেনে। এলাকার বাসিন্দারা সকালে কাজে ব্যস্ত থাকেন, তাই বিজেপির নাটক দেখার সময় তাঁদের নেই। রাজনৈতিক মহলের মতে, প্রচারের ময়দানে ঘরের মানুষের এমন বিমুখতা আসানসোলে পদ্ম শিবিরের জন্য বড় ধাক্কা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *