এসআইআর ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি, ধর্মতলায় ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এসআইআর (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং সাধারণ মানুষের ভোটাধিকার হরণের অভিযোগ তুলে শুক্রবার দুপুরে কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই কর্মসূচিতে এসআইআর প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত ভোটার এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরাও যোগ দিয়েছেন। ভোটাধিকার রক্ষার দাবিতে দীর্ঘ আন্দোলনের প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর এই ধর্না অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এই ধর্না কর্মসূচি কতদিন চলবে বা পরবর্তী পদক্ষেপ কী হবে, তা আজ ধর্নামঞ্চ থেকেই ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে ভোটারদের অনিশ্চিত ভবিষ্যতের প্রতিবাদে এই আন্দোলন শুরু করেছেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ধর্মতলার এই ধর্না রাজ্য রাজনীতির উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে।