এসআইআর তালিকা থেকে হাজারো গোর্খার নাম গায়েব নিয়ে পাহাড়ে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

এসআইআর তালিকা থেকে হাজারো গোর্খার নাম গায়েব নিয়ে পাহাড়ে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

এসআইআর তালিকা থেকে কয়েক হাজার গোর্খা জনজাতির মানুষের নাম বাদ পড়াকে কেন্দ্র করে উত্তপ্ত পাহাড়। পদবি বিভ্রাটের অজুহাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই নাম কাটা হয়েছে বলে অভিযোগ তুলেছেন জিটিএ প্রধান অনীত থাপা। তিনি জানান, তালিকায় নাম না থাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কালিম্পংয়ের জনসভা থেকে অনীত হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত তালিকা সংশোধন না করলে পাহাড়জুড়ে তীব্র গণআন্দোলন শুরু হবে।

প্রজাতান্ত্রিক মোর্চার দাবি, সিঙ্কোনা প্ল্যানটেশনের কর্মী থেকে শুরু করে আশিোর্ধ্ব প্রবীণরাও এই তালিকা থেকে বাদ পড়েছেন। গোর্খা সম্প্রদায়ের বাবা ও ছেলের পদবি ভিন্ন হওয়ার বিষয়টি নির্বাচন কমিশন আমলে না নেওয়ায় এই জটিলতা সৃষ্টি হয়েছে বলে অনীতের অভিযোগ। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ইস্যুকে ঘিরে পাহাড়ে ফের অশান্তির আশঙ্কা দেখা দিয়েছে। অনীতের এই কঠোর অবস্থানে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে চর্চা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *