এসআইআর প্রক্রিয়ার চাপে ফের বিএলও মৃত্যু! এলাকায় চরম উত্তেজনা

এসআইআর প্রক্রিয়ার চাপে ফের বিএলও মৃত্যু! এলাকায় চরম উত্তেজনা

মালদা: এসআইআর (SIR) প্রক্রিয়ার অতিরিক্ত কাজের চাপ ও মানসিক অবসাদ কেড়ে নিল আরও এক তরতাজা প্রাণ। চাঁচল ২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের ৯৩ নম্বর বুথের বিএলও উৎপল থোকদার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। পরিবারের দাবি, এলাকার বহু মানুষের নাম ‘বিচারাধীন’ তালিকায় থাকায় প্রবল দুশ্চিন্তায় ছিলেন তিনি। সঠিকভাবে কাজ শেষ করতে না পারার আশঙ্কায় গত রাত সাড়ে দশটা নাগাদ তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় আঙুল উঠছে এসআইআর প্রক্রিয়ার দিকেই। এর আগে শিলিগুড়ির শ্রবন কুমার কাহার, ইংরেজবাজারের সম্পৃতা চৌধুরী সান্যাল, পূর্ব বর্ধমানের নমিতা হাঁসদা থেকে শুরু করে নদীয়া ও বাঁকুড়াতেও একাধিক বিএলও-র মৃত্যু বা আত্মহত্যার ঘটনা ঘটেছে। বারবার একই অভিযোগে সরব হয়েছে বিভিন্ন মহল, তবুও কাজের চাপ কমার কোনো লক্ষণ নেই। উৎপলবাবুর এই আকস্মিক মৃত্যুতে প্রশাসনের ভূমিকা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *