এসএসকেএম-এ নজির: ‘বোন ব্যাঙ্ক’ থেকে হাড় নিয়ে ১০ বছরের বালকের সফল অস্ত্রোপচার

এসএসকেএম-এ নজির: ‘বোন ব্যাঙ্ক’ থেকে হাড় নিয়ে ১০ বছরের বালকের সফল অস্ত্রোপচার

রাজ্যে এই প্রথম ‘বোন ব্যাঙ্ক’-এর অস্থি ব্যবহার করে সফল অস্ত্রোপচার সম্পন্ন হলো এসএসকেএম হাসপাতালে। মুর্শিদাবাদের ১০ বছর বয়সী বালক ওয়াসিম রাজার কাঁধের টিউমার অপসারণের পর সেই শূন্যস্থান পূরণে ব্যবহার করা হয়েছে সংরক্ষিত হাড়। চিকিৎসকদের মতে, রাজ্যে এটিই প্রথম এই ধরনের তড়িৎ ও সফল ‘অ্যালোগ্রাফ্ট ট্রান্সপ্ল্যান্ট’।

ওয়াসিমের কাঁধের টিউমারটি বড় হওয়ায় তা বাদ দেওয়ার পর কৃত্রিম হাড়ের বদলে বোন ব্যাঙ্কের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। শিশুর শরীর থেকে অতিরিক্ত হাড় সংগ্রহ করা সম্ভব ছিল না বলেই এই বিকল্প পথ বেছে নেওয়া হয়। গত ১১ মার্চ প্রায় ১০ সেন্টিমিটার লম্বা একটি জীবানুমুক্ত হাড়ের টুকরো তার দেহে প্রতিস্থাপন করা হয়।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অস্ত্রোপচারের পর ওয়াসিম বর্তমানে স্থিতিশীল। তার শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো সংক্রমণের লক্ষণ দেখা দেয়নি। চিকিৎসক তন্ময় দত্ত জানিয়েছেন, রোগী দ্রুত সুস্থ হয়ে উঠছে। এসএসকেএম-এর এই সাফল্য রাজ্যের চিকিৎসা পরিষেবায় এক নতুন দিগন্ত খুলে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *