এসএসসির নিয়োগ নিয়ে বড় ঘোষণা, ইন্টারভিউ ও কাউন্সেলিংয়ের দিনক্ষণ চূড়ান্ত
March 10, 20267:48 am

নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তথ্য যাচাই এবং ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। সোমবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ২৩ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। সংশ্লিষ্ট জেলার আঞ্চলিক দফতরগুলিতে এই তথ্য যাচাই ও ইন্টারভিউ নেওয়া হবে। তবে সুবিধার্থে তথ্য যাচাই ও ইন্টারভিউয়ের জন্য আলাদা আলাদা দিন ধার্য করা হয়েছে।
পাশাপাশি একাদশ-দ্বাদশ শ্রেণির প্রার্থীদের জন্য কাউন্সেলিং ও সুপারিশপত্র প্রদানের দিনও চূড়ান্ত করেছে কমিশন। সংশ্লিষ্ট বিষয়ের ভিত্তিতে তথ্য যাচাই ও ইন্টারভিউয়ের সুনির্দিষ্ট সময়সূচি শীঘ্রই কমিশনের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হবে। নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীদের নিয়মিত পোর্টালের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।