এ যেন সাদা হাতি পোষা! বহিরাগত নেতাদের বিলাসিতায় বঙ্গ বিজেপির মাসে খরচ কোটি কোটি টাকা
February 23, 20267:54 am

NEWS DESK : ভিন রাজ্যের নেতাদের বিলাসবহুল জীবনযাপনে প্রতি মাসে মাথাপিছু প্রায় ২ লক্ষ টাকা খরচ করছে বঙ্গ বিজেপি। প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিশেষ দায়িত্বে আসা এসব নেতাদের জন্য দামী গাড়ি ও নামী হোটেলের এলাহি আয়োজনে দলের অন্দরেই তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
সংগঠনের বুথস্তরের কর্মীদের অবহেলা করে বহিরাগত নেতাদের পেছনে মাসে প্রায় ১৭ কোটি ৬৪ লক্ষ টাকা বরাদ্দ করায় সরব হয়েছেন জেলা নেতারা। আসন্ন ভোটের আগে স্থানীয় কর্মীদের গুরুত্ব না দিয়ে এই বিপুল অর্থব্যয় দলের ভবিষ্যৎ সাফল্যের পথে অন্তরায় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।