‘ওকে খুব ভালোবাসি’—ভালোবাসার নামে চরম কাণ্ড! প্যান্টি চুরি থেকে বুকের ট্যাটু, তারপর…

মধ্যপ্রদেশের ইন্দোরে একতরফা প্রেমের টানে তরুণীর অন্তর্বাস চুরির অভিযোগে গ্রেফতার করা হলো ২৫ বছর বয়সী এক যুবককে। ঘটনাটি ঘটেছে ছিমানগঞ্জ মাণ্ডি থানা এলাকায়। বেশ কিছুদিন ধরেই বাড়ির বাইরে শুকোতে দেওয়া জামাকাপড়ের মধ্য থেকে কেবল অন্তর্বাস নিখোঁজ হওয়ায় সন্দেহ দানা বাঁধে তরুণীর পরিবারের। সত্য উদ্ঘাটনে বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা বসানো হলে ধরা পড়ে চাঞ্চল্যকর এই ঘটনা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত যুবকটি সন্তর্পণে এসে শুধুমাত্র ওই তরুণীর অন্তর্বাসটি পকেটে ভরে চম্পট দিচ্ছে। এই অকাট্য প্রমাণের ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক চুরির কথা স্বীকার করে নেয়। সে জানায়, ওই তরুণীকে সে গভীরভাবে ভালোবাসে এবং নিজের বুকে তার নামের ট্যাটুও করিয়েছে।
থানা ইনচার্জ গজেন্দ্র পাছাউরি জানিয়েছেন, ধৃত যুবক বিষয়টিকে প্রেম হিসেবে দাবি করলেও স্থানীয়দের মধ্যে এটি বিকৃত মানসিকতা হিসেবেই পরিচিতি পেয়েছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং বর্তমানে যুবকটি জেল হেফাজতে রয়েছে। এলাকায় পরিচিত এক যুবকের এমন অদ্ভুত কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।