ওমান উপকূলে ভারতীয় জাহাজে ইরানি হামলা, ১৫ ক্রুর প্রাণ বাঁচাতে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান

ওমান উপকূলে ভারতীয় জাহাজে ইরানি হামলা, ১৫ ক্রুর প্রাণ বাঁচাতে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এবার ওমান উপকূলে বড়সড় রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটল। হরমুজ প্রণালীর কাছে ‘স্কাইলাইট’ নামক একটি তেলের ট্যাঙ্কারে সরাসরি হামলা চালাল ইরান। পালাউ-এর পতাকা লাগানো ওই বাণিজ্যিক জাহাজটিতে থাকা ২০ জন ক্রু সদস্যের মধ্যে ১৫ জনই ছিলেন ভারতীয় নাগরিক।

রক্তাক্ত ভারতীয় নাবিকরা

হামলার তীব্রতায় জাহাজে থাকা চারজন নাবিক গুরুতর জখম হয়েছেন। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার সূত্রে খবর, খাসাব বন্দরের মাত্র ৫ নটিক্যাল মাইল দূরে এই হামলা চালানো হয়। ড্রোন নাকি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা নিয়ে তদন্ত চলছে। তবে পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত উদ্ধারকাজ শুরু করে ওমানি প্রশাসন। জাহাজ থেকে ১৫ জন ভারতীয়সহ মোট ২০ জন ক্রুকেই নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

কৌশলগত সংঘাতের কেন্দ্রে মুসন্দম

বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ যে পথ দিয়ে যায়, সেই কৌশলগত গুরুত্বপূর্ণ মুসন্দম উপদ্বীপের কাছে এই প্রথম সরাসরি আঘাত হানল তেহরান। আমেরিকা ও ইসরায়েলের হামলার পাল্টা জবাব হিসেবে জর্ডন, কুয়েত এবং আরব আমিরশাহিতেও ড্রোণ হামলা চালিয়েছে ইরান। এই উত্তেজনার মাঝে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *