ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে মুখ থুবড়ে পড়ল বিরোধীদের পরিকল্পনা

ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে মুখ থুবড়ে পড়ল বিরোধীদের পরিকল্পনা

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরির সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা পেশই হল না। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিনেই পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার দাবিতে সরব হন বিরোধী সাংসদেরা। এই ইস্যুতে বারবার লোকসভার কার্যক্রম মুলতুবি হয়ে যাওয়ায় স্পিকারের বিরুদ্ধে প্রস্তাব পেশ করার মূল লক্ষ্য থেকে সরে আসতে হয়েছে তাঁদের।

সংসদের দুই কক্ষেই বিরোধী দলের সাংসদদের হট্টগোলে কার্যত অচল হয়ে পড়ে কাজকর্ম। যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার দাবিতে অনড় বিরোধীরা স্পিকারের বিরুদ্ধে আনা প্রস্তাব নিয়ে আর এগোতে পারেননি। এই ঘটনায় বাজেট অধিবেশনের শুরুতেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *