ওয়াশিংটনে রুবিওর বাসভবনের সামনে রহস্যময় ড্রোন ঘনীভূত হচ্ছে হামলার ছক

ওয়াশিংটনে রুবিওর বাসভবনের সামনে রহস্যময় ড্রোন ঘনীভূত হচ্ছে হামলার ছক

ওয়াশিংটনের ম্যাকনায়ার বেস এলাকায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের বাসভবনের সামনে একাধিক রহস্যময় ড্রোন দেখা দেওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হোয়াইট হাউস থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত এই উচ্চ-নিরাপত্তা বলয়ে বুধবার রাতে ড্রোনগুলি শনাক্ত করা হয়। মার্কিন প্রশাসন ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতির পর্যালোচনায় একটি উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন বলে জানা গেছে।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল নিরাপত্তার খাতিরে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকার করলেও তদন্ত শুরু হয়েছে। ড্রোনগুলি কোথা থেকে এসেছিল বা কারা এটি পরিচালনা করছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইজরায়েলের যৌথ হামলার পর আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যু এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনাকে মার্কিন শীর্ষ নেতৃত্বকে নিশানা করার বড়সড় ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছে। ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন ও ইজরায়েলি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের সুরক্ষিত সামরিক ঘাঁটির অভ্যন্তরে ড্রোন প্রবেশ করায় মার্কিন প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। পেন্টাগন ও গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *