কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন সাংসদ প্রদ্যুৎ বরদোলৈ

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন সাংসদ প্রদ্যুৎ বরদোলৈ

আসাম বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। মঙ্গলবার দলত্যাগ করার পর বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়ার উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দিলেন নগাঁওয়ের সাংসদ প্রদ্যুৎ বরদোলৈ। মল্লিকার্জুন খাড়গেকে পাঠানো ইস্তফাপত্রে তিনি জানান, কংগ্রেসে দীর্ঘদিনের সম্মানহানি ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির কারণেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

প্রদ্যুৎ বরদোলৈয়ের এই দলবদল আসামের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী এবং দুবারের এই সাংসদকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করার সুপারিশ করবে রাজ্য বিজেপি। ভূপেন কুমার বোরার পর বরদোলৈয়ের প্রস্থানকে কংগ্রেসের জন্য দ্বিতীয় বৃহত্তম বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। এই হেভিওয়েট নেতার অন্তর্ভুক্তি আসন্ন নির্বাচনে বিজেপিকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *