কমিশনের কোপে নবান্নের ৫ ডিআইজি ভোটের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল

কমিশনের কোপে নবান্নের ৫ ডিআইজি ভোটের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন কমিশন। গত কয়েক দিনে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিপি-র পর এবার কোপ পড়ল পুলিশ প্রশাসনের মধ্যস্তরে। বুধবার এক ধাক্কায় রাজ্যের ৫টি গুরুত্বপূর্ণ রেঞ্জের ডিআইজি-কে সরিয়ে দিয়েছে কমিশন। মুর্শিদাবাদ, রায়গঞ্জ, বর্ধমান, প্রেসিডেন্সি ও জলপাইগুড়ি রেঞ্জে নতুন আইপিএস আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিশনের নির্দেশিকা অনুযায়ী, সুধীর কুমার নীলকান্তম, সন্তোষ নিম্বালকার, আলোক রাজোরিয়া, ভাস্কর মুখোপাধ্যায় ও ডঃ ভোলানাথ পাণ্ডেকে সরিয়ে সেই স্থানে অজিত সিংহ যাদব, রাঠৌর অমিতকুমার ভরত, শ্রীহরি পাণ্ডে, কঙ্কর প্রসাদ বারুই ও অঞ্জলি সিংকে আনা হয়েছে। বৃহস্পতিবার সকালের মধ্যেই নতুন আধিকারিকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অপসারিত অফিসাররা নির্বাচনের কোনো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।

বিশেষজ্ঞদের মতে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতেই কমিশনের এই নজিরবিহীন প্রশাসনিক ‘সার্জারি’। বিরোধীরা দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনের একাংশের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আসছিল। গত ৭২ ঘণ্টায় একাধিক শীর্ষ আধিকারিককে সরানোর এই পদক্ষেপ স্পষ্ট করে দিয়েছে যে, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার আপস করতে নারাজ কমিশন। এই রদবদলে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *