কম বেতনে দেশি কর্মী নিয়োগের হিড়িক যুক্তরাষ্ট্রে, চাকরি হারিয়ে আক্ষেপ ভারতীয় বংশোদ্ভূতের

আমেরিকায় বসবাসকারী এক ভারতীয়-আমেরিকান সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সম্প্রতি চাকরি হারানোর অভিজ্ঞতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ওই প্রকৌশলী দাবি করেছেন, তাঁর পুরো টিমকে ছাঁটাই করার পর কো ম্পা নি কর্তৃপক্ষ সরাসরি জানিয়েছে যে তাঁদের পরিবর্তে ভারত থেকে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। এই ঘটনায় আউটসোর্সিং এবং কম মজুরিতে দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি পুনরায় আলোচনায় উঠে এসেছে।
ভিডিওতে ওই যুবক জানান, চাকরি যাওয়ার সময় তিনি কর্তৃপক্ষকে মনে করিয়ে দিয়েছিলেন যে তিনিও জাতিগতভাবে একজন ভারতীয়। তবে কো ম্পা নি স্পষ্ট করে দেয় যে তারা আমেরিকায় বসবাসকারী উচ্চ বেতনের কর্মী নয়, বরং সরাসরি ভারত থেকে কম মজুরিতে কাজ করতে সক্ষম পেশাদারদের খুঁজছে। এমনকি ওই প্রকৌশলী কাজের প্রয়োজনে ভারতে ফিরে যাওয়ার প্রস্তাব দিলেও কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। ক্ষোভ ও হতাশায় তিনি বলেন, স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে দূরবর্তী দেশ থেকে কর্মী নিয়োগের এই প্রবণতা স্থানীয়দের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে।
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা নিয়ে চলমান বিতর্কের মাঝেই এই ঘটনাটি নতুন মাত্রা যোগ করেছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, কো ম্পা নিগুলো এখন ভিসা জটিলতা এড়াতে ডিজিটাল আউটসোর্সিংয়ের দিকে বেশি ঝুঁকছে। বিশেষ করে প্রযুক্তি খাতে দূরবর্তী কাজের সুবিধা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান এখন নিজ দেশের চেয়ে উন্নয়নশীল দেশগুলো থেকে সস্তায় দক্ষ জনবল সংগ্রহে বেশি আগ্রহী হয়ে উঠছে, যা স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে বড় চ্যালেঞ্জ তৈরি করছে।