কলকাতায় অটো ভাড়ায় বড় বদল? পকেটে টান পড়ার আশঙ্কায় ঘুম উড়ছে নিত্যযাত্রীদের!
March 9, 20267:57 pm

বিশ্ববাজারে অস্থিরতার জেরে কলকাতায় রান্নার গ্যাসের পাশাপাশি এক লাফে অনেকটা বাড়ল অটো এলপিজির দাম। ফলে শহরের একাধিক রুটে ভাড়া বৃদ্ধির প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। পাম্পগুলোতে অটোচালকদের দীর্ঘ লাইন ও ইউনিয়নের তৎপরতায় চরম উদ্বেগে সাধারণ মানুষ। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঝুলে।