কলকাতায় বসে দেশজুড়ে কয়েক কোটি টাকার ভুয়ো ব্যবসার পর্দাফাঁস

কলকাতায় বসে দেশজুড়ে কয়েক কোটি টাকার ভুয়ো ব্যবসার পর্দাফাঁস

হলদিয়া সেন্ট্রাল জিএসটি কমিশনারেটের জালে ধরা পড়ল জাল ইনভয়েস কারচুপির অন্যতম প্রধান কারিগর দীপক চণ্ডক। সাধারণ মানুষের নথি হাতিয়ে ভুয়ো কো ম্পা নি খুলে কোটি কোটি টাকার কর ফাঁকি দেওয়ার এক আন্তর্জাতিক মানের চক্রের পর্দাফাঁস করেছেন তদন্তকারীরা।

দীর্ঘ জেরার পর সোমবার হলদিয়া থেকেই গ্রেপ্তার করা হয় দীপককে। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। মূলত গ্রামের সহজ-সরল মানুষদের সরকারি প্রকল্পের টোপ দিয়ে তাঁদের আধার, প্যান এবং ভোটার কার্ড হাতিয়ে নিত একটি আলাদা সিন্ডিকেট। সেইসব নথি দীপকের কাছে পৌঁছালে তিনি কলকাতার বিভিন্ন ঠিকানায় একের পর এক ‘কাগুজে কো ম্পা নি’ খুলে ফেলতেন। যাদের নামে কো ম্পা নি খোলা হতো, সেই ডিরেক্টররা ঘুণাক্ষরেও জানতে পারতেন না যে তাঁদের নামে কোটি কোটি টাকার লেনদেন চলছে।

এই বিপুল জালিয়াতি সম্ভব হতো ব্যাঙ্কের এক শ্রেণির অসাধু কর্মীদের মদতে। দীপক সহজেই সই জাল করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেন এবং সেইসব অ্যাকাউন্টের মাধ্যমেই চলত ভুয়ো লেনদেনের খেলা। কয়েকদিন আগে এই চক্রের এক সদস্য গ্রেপ্তার হওয়ার পরেই দীপকের নাম সামনে আসে। সোমবার কমিশনারেট অফিসে হাজির হলে তাঁকে দীর্ঘক্ষণ জেরা করেন আধিকারিকরা। নথিপত্রের উৎস নিয়ে সন্তোষজনক উত্তর দিতে না পারায় এবং অপরাধ কবুল করায় তাঁকে শ্রীঘরে পাঠাল জিএসটি দপ্তর। এই চক্রের সঙ্গে আরও বড় কোনো মাথা জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *