কলকাতায় মোদীর ঐতিহাসিক জনসভা আজ উন্নয়নের জোয়ারে ভাসতে চলেছে বাংলা

কলকাতায় মোদীর ঐতিহাসিক জনসভা আজ উন্নয়নের জোয়ারে ভাসতে চলেছে বাংলা

আজ কলকাতা ব্রিগেডের ঐতিহাসিক মঞ্চ থেকে বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির পরিবর্তন যাত্রার সমাপ্তি ঘিরে এই সমাবেশকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তৎপরতা। বিশাল সংখ্যক সমর্থকের সমাগম প্রত্যাশা করছে গেরুয়া শিবির, যার জেরে শহরে নিরাপত্তার কড়া চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং যান চলাচলে বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জনসভার পাশাপাশি প্রধানমন্ত্রী আজ রাজ্যে প্রায় ১৮ হাজার ৬৮০ কোটি টাকার একাধিক পরিকাঠামো ও যোগাযোগ প্রকল্পের সূচনা করবেন। এর মধ্যে অন্যতম খড়গপুর-মোড়গ্রাম অর্থনৈতিক করিডোর, যা খড়গপুর ও শিলিগুড়ির মধ্যে দূরত্বের পাশাপাশি যাতায়াতের সময় প্রায় আট ঘণ্টা কমিয়ে আনবে। এছাড়া জাতীয় সড়ক ও একাধিক সেতু নির্মাণের শিলান্যাস করার মাধ্যমে রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *