কলকাতায় হামলার হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর, কড়া জবাব দিল ভারত

কলকাতায় হামলার হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর, কড়া জবাব দিল ভারত

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের কড়া বার্তার পর এবার সরাসরি কলকাতায় হামলা চালানোর হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ। শিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসিফ দাবি করেন, ভারত যদি পুনরায় কোনো সামরিক অভিযান চালানোর চেষ্টা করে, তবে পাকিস্তান সেই লড়াই কলকাতার মাটি পর্যন্ত টেনে নিয়ে যাবে। এর আগে রাজনাথ সিং সতর্ক করেছিলেন যে, প্রতিবেশী রাষ্ট্র কোনো ভুল পদক্ষেপ করলে ভারত নজিরবিহীন ও চূড়ান্ত জবাব দেবে।

উল্লেখ্য, আসিফের এই মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক মহলে হাসির রোল উঠেছে। এর আগে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে তিনি সমালোচিত হয়েছিলেন। এবার ভারতের আকাশসীমা ও সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি কোনো প্রমাণ দিতে ব্যর্থ হন এবং কেবল সোশ্যাল মিডিয়ার তথ্যের ওপর ভিত্তি করে কলকাতায় হামলার মতো বিতর্কিত হুঁশিয়ারি দেন। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই মন্তব্যকে স্রেফ আন্তর্জাতিক স্তরে নজর কাড়ার ব্যর্থ চেষ্টা হিসেবে দেখছেন।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক স্পষ্ট জানিয়েছে যে, সীমান্ত রক্ষা ও যেকোনো বহিঃশত্রুর আক্রমণ রুখতে সেনাবাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আধুনিক অস্ত্রে সজ্জিত। রাজনাথ সিং পুনরায় মনে করিয়ে দিয়েছেন, ভারতের শান্তি বজায় রাখার ইচ্ছাকে যেন কেউ দুর্বলতা না ভাবে। কলকাতার মতো একটি প্রধান সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্রকে লক্ষ্য করে দেওয়া এই হুমকি ভারতের সার্বভৌমত্বের ওপর বড় আঘাত বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *