কলকাতার জালে আন্তঃরাজ্য কফ সিরাপ পাচার চক্রের মাস্টারমাইন্ড জুবেইর শেখ
March 19, 20262:28 pm

সোনভদ্র পুলিশের জালে ধরা পড়ল অবৈধ কোডিন সিরাপ পাচারের হোতা জুবেইর শেখ। চালের বস্তা ও চিপসের প্যাকেটের নিচে লুকিয়ে কয়েক কোটি টাকার নেশার সামগ্রী উত্তরপ্রদেশ ও বিহার হয়ে বাংলাদেশে পাচার করত এই চক্র। তদন্তে জানা গেছে, তথ্য ফাঁসের ভয়ে তারা কেবল নিজস্ব বিশ্বস্ত চালকদেরই ব্যবহার করত।
গত বছর হাইওয়েতে একটি ট্রাক জব্দের পর এসআইটির তদন্তে এই আন্তর্জাতিক পাচার চক্রের হদিস মেলে। বর্তমানে ধৃত জুবেইরকে ট্রানজিট রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জৌনপুর থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত এই সিন্ডিকেটের নেপথ্যে থাকা প্রভাবশালীদের চিহ্নিত করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।