কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়ের তাণ্ডব, উত্তরে শিলাবৃষ্টির সতর্কতা

কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়ের তাণ্ডব, উত্তরে শিলাবৃষ্টির সতর্কতা

রবিবার ছুটির সকালে মেঘলা আকাশ ও বৃষ্টির মধ্য দিয়ে রাজ্যজুড়ে দুর্যোগের আবহাওয়া তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৪০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও আবহাওয়া চরম প্রতিকূল থাকবে বলে জানানো হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে শিলাবৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবারও উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া ও মেদিনীপুর-সহ একাধিক জেলায় ঝড়ের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে।

বিক্ষিপ্ত এই ঝড়বৃষ্টির জেরে আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ উল্লেখযোগ্যভাবে কমবে। কলকাতায় সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। আপাতত দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। ঝোড়ো হাওয়ার কারণে তাপমাত্রার পারদ ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *