কলকাতা থেকে দিল্লি আজ সেহরি ও ইফতারের সঠিক সময় কত জেনে নিন এক ক্লিকে

পবিত্র রমজান মাসে রোজা পালনের ক্ষেত্রে সেহরি ও ইফতারের সঠিক সময় জানা অত্যন্ত জরুরি। ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের বিভিন্ন শহরে এই সময়ের কিছুটা তারতম্য ঘটে। কোথাও সূর্য আগে উদিত হয়, আবার কোথাও সূর্যাস্ত হয় কিছুটা দেরিতে। ফলে কলকাতা, দিল্লি বা মুম্বাইয়ের সেহরি ও ইফতারের সময়ের মধ্যে কয়েক মিনিটের পার্থক্য দেখা যায়।
সাধারণত উত্তর ভারতের তুলনায় পূর্ব ভারতের শহরগুলোতে সেহরি ও ইফতার কিছুটা আগে সম্পন্ন হয়। আপনি যদি আজ রোজা রাখেন, তবে আপনার শহরের সঠিক সময়সূচি নিচে দেখে নিতে পারেন।
ভারতের প্রধান শহরগুলোতে আজকের সেহরি ও ইফতারের সময়সূচি
কলকাতা
কলকাতায় ২৭ ফেব্রুয়ারি ইফতারের সময় বিকেল ৫টা ৩৯ মিনিট এবং পরবর্তী দিনের সেহরির শেষ সময় ভোর ৪টে ৪৫ মিনিট।
আগরতলা
ত্রিপুরার রাজধানী আগরতলায় ২৬ ফেব্রুয়ারি ইফতার হবে বিকেল ৫টা ২৬ মিনিটে এবং ২৭ ফেব্রুয়ারি সেহরির সময় শেষ হবে ভোর ৪টে ৩৪ মিনিটে।
নয়ডা ও দিল্লি সংলগ্ন এলাকা
নয়ডায় ২৬ ফেব্রুয়ারি ইফতারের সময় সন্ধ্যা ৬টা ১৯ মিনিট। পরবর্তী দিন অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি সেহরি শেষ হবে ভোর ৫টা ২৯ মিনিটে।
লখনউ
উত্তরপ্রদেশের লখনউতে ২৬ ফেব্রুয়ারি ইফতার হবে সন্ধ্যা ৬টা ০৬ মিনিটে এবং সেহরি শেষ হবে ভোর ৫টা ১৫ মিনিটে।
হায়দরাবাদ
হায়দরাবাদে ২৬ ফেব্রুয়ারি ইফতারের সময় সন্ধ্যা ৬টা ২৭ মিনিট এবং সেহরি শেষ হবে ভোর ৫টা ৩৫ মিনিটে।
জয়পুর
রাজস্থানের জয়পুরে ২৬ ফেব্রুয়ারি ইফতার হবে সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে এবং সেহরির সময় ভোর ৫টা ৩৬ মিনিট।
আমেদাবাদ
গুজরাটের আমেদাবাদে ২৬ ফেব্রুয়ারি ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৪২ মিনিট এবং ২৭ ফেব্রুয়ারি সেহরি শেষ হবে ভোর ৫টা ৪৮ মিনিটে।
আজমীর
আজমীরে ২৬ ফেব্রুয়ারি ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে এবং পরবর্তী দিনের সেহরির সময় ভোর ৫টা ৪১ মিনিট।
ভোপাল
মধ্যপ্রদেশের ভোপালে ২৬ ফেব্রুয়ারি ইফতারের সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিট এবং সেহরি শেষ হবে ভোর ৫টা ২৯ মিনিটে।
আপনার এলাকার সঠিক সময় মেনে সময়মতো সেহরি ও ইফতার সম্পন্ন করুন। নিয়মিত এমন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।