কলকাতা পুরসভায় ল্যাব টেকনিশিয়ান নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে মিলবে আকর্ষণীয় বেতন

কলকাতা পুরসভায় ল্যাব টেকনিশিয়ান নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে মিলবে আকর্ষণীয় বেতন

কলকাতা শহরের স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা পুরসভা। ‘অফিস অফ দ্য চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার’-এর অধীনে মোট ১৩টি শূন্যপদে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ করা হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই পদে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে ২২,০০০ টাকা বেতন পাবেন। শহরের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও ল্যাবরেটরিতে দ্রুত পরিষেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে পুর প্রশাসন।

আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাসের পাশাপাশি মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে (MLT) ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক। আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে, তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। এছাড়া প্রার্থীদের বাংলা ভাষায় দক্ষ হওয়া আবশ্যক বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের জন্য প্রার্থীদের পুরসভার ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করে অফলাইনে আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথিপত্রসহ পূরণ করা আবেদনপত্রটি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৫ মার্চ থেকে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৯ মার্চ। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *