কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, কয়েক ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, কয়েক ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস

আগামী তিন ঘণ্টার মধ্যে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার সন্ধ্যা থেকেই তিলোত্তমার আকাশ মেঘলা রয়েছে এবং কিছু অংশে হালকা বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া বিদের মতে, কলকাতায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও পুরুলিয়ার কিছু অংশে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। বাঁকুড়ার বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টির খবর মিলেছে। উত্তরপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এর ফলে চলতি সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া নিয়েও সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতার তাপমাত্রা বর্তমানে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও বৃষ্টির ফলে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে মনে করা হচ্ছে। আকাশ মূলত মেঘলা থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *