কাঁচা সবজি খাওয়া কি নিরাপদ? পালং, বাঁধাকপি ও বেগুন নিয়ে সতর্কবার্তা চিকিৎসকদের

কাঁচা সবজি খাওয়া কি নিরাপদ? পালং, বাঁধাকপি ও বেগুন নিয়ে সতর্কবার্তা চিকিৎসকদের

সুস্থ থাকতে অনেকেই খাদ্যতালিকায় কাঁচা সবজি বা স্যালাড রাখেন। তবে চিকিৎসকদের মতে, সব সবজি কাঁচা খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও নিরাপদ নয়। বিশেষ করে পালং শাক, বাঁধাকপি এবং বেগুন কাঁচা খেলে শরীরে গুরুতর সংক্রমণ, হজমের সমস্যা, এমনকি স্নায়ুতন্ত্রের জটিল রোগের ঝুঁকি বাড়তে পারে। তাই পুষ্টিবিদরা এই সবজিগুলো রান্নার আগে লবণ বা ভিনেগার মিশ্রিত জলে ভালো করে ধুয়ে সঠিকভাবে সেদ্ধ বা রান্না করে খাওয়ার পরামর্শ দিচ্ছেন।

পালং শাকে থাকা অক্সালেট কিডনিতে পাথরের ঝুঁকি বাড়ায় এবং এতে থাকা ই-কোলাই ব্যাকটেরিয়া পেটের সমস্যার কারণ হতে পারে। অন্যদিকে, কাঁচা বাঁধাকপিতে ফিতাকৃমির লার্ভা থাকার সম্ভাবনা থাকে, যা রক্তপ্রবাহের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছালে খিঁচুনি বা মাথাব্যথার মতো স্নায়বিক রোগ সৃষ্টি করতে পারে। এছাড়া কাঁচা বেগুনে থাকা ‘সোলানিন’ নামক উপাদান বমি ভাব ও পেটের অস্বস্তি তৈরি করে, যা তাপের সংস্পর্শে এলে নষ্ট হয়ে যায়।

মূলত রান্নার ফলে সবজিতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও টক্সিন ধ্বংস হয়, যা খাবারকে হজমযোগ্য ও নিরাপদ করে তোলে। চিকিৎসকদের মতে, কেবল পুষ্টিকর খাবার নির্বাচন করলেই হবে না, তা প্রস্তুত করার পদ্ধতির ওপরও সমান গুরুত্ব দিতে হবে। বিশেষ করে বর্ষাকালে বা ঋতু পরিবর্তনের সময় সংক্রমণের হাত থেকে বাঁচতে এই তিনটি সবজি কাঁচা না খেয়ে হালকা ভাপিয়ে বা রান্না করে খাওয়াই বুদ্ধিমানের কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *