কাঁথিতে গ্যাসের কালোবাজারি, বিপুল পরিমাণ সিলিন্ডার ও সরঞ্জাম-সহ গ্রেপ্তার যুবক

কাঁথিতে গ্যাসের কালোবাজারি, বিপুল পরিমাণ সিলিন্ডার ও সরঞ্জাম-সহ গ্রেপ্তার যুবক

দেশজুড়ে গ্যাস সংকটের সুযোগ নিয়ে বেআইনিভাবে সিলিন্ডার মজুত ও কালোবাজারির অভিযোগে কাঁথিতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম সরোজ দত্ত, তিনি পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকের কুলতলিয়া গ্রামের বাসিন্দা। নিজেকে একটি নামী গ্যাস সংস্থার ডিলার পরিচয় দিয়ে তিনি বাড়িতে অবৈধভাবে সিলিন্ডার মজুত করছিলেন বলে অভিযোগ।

গোপন সূত্রে খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ওই যুবকের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ২১টি গ্যাস সিলিন্ডার, গ্যাস রিফিলিং মেশিন এবং বোতলবন্দি পেট্রোল বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি সাধারণ মানুষের কাছে চড়া দামে এই সিলিন্ডারগুলি বিক্রি করতেন। এই চক্রে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস জানান, অবৈধ মজুতদারির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়েছে। তবে অভিযুক্ত যুবক সরোজ দত্ত তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন যে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *