কাঁপছে মধ্যপ্রাচ্য, ট্রাম্পকে ফোন করে যুদ্ধের ময়দানে ভারত
March 25, 20267:55 pm

ইরান-আমেরিকা সংঘাত চরম সীমায় পৌঁছাতেই রণকৌশল সাজাতে ব্যস্ত নয়াদিল্লি। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে দীর্ঘ আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে শান্তির বার্তা দিয়েছে ভারত। মূলত হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকট রুখতেই ভারতের এই তৎপরতা। এর মাঝেই বিপদগ্রস্ত এলাকা থেকে ৪ লক্ষেরও বেশি ভারতীয়কে উদ্ধার করে দেশে ফিরিয়েছে বিদেশ মন্ত্রক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খুলে সজাগ দৃষ্টি রাখছে সাউথ ব্লক।