কালবৈশাখীর দাপটে ভিজবে বাংলা, ফের ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা
March 30, 20267:15 am

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহেই রাজ্যজুড়ে ফের কালবৈশাখীর তাণ্ডব শুরু হতে পারে। কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসতে পারে শক্তিশালী ঝড়। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও প্রাকৃতিক দুর্যোগের ভ্রূকুটি দেখা দিয়েছে। সেখানে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এই ঝোড়ো হাওয়ার প্রভাবে স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।