কালীঘাটে পুজো দিয়ে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

কালীঘাটে পুজো দিয়ে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে দুদিনের সফরে রাজ্যে পৌঁছেছেন জাতীয় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। আজ সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কালীঘাট মন্দিরে পুজো দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পুজো শেষে তিনি বাংলা ও দেশের মঙ্গল কামনা করেন এবং একটি নিরাপদ ও উৎসবমুখর নির্বাচনের আশ্বাস দেন।

সফরসূচি অনুযায়ী, আজ সোমবার সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে কমিশনের ফুল বেঞ্চ। এরপর জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের নিয়ে দীর্ঘ পর্যালোচনা বৈঠক হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও বিশেষ আলোচনা করবেন আধিকারিকরা।

কমিশনারের এই সফর ঘিরে মন্দির চত্বরে কড়া পুলিশি প্রহরা থাকলেও কিছু জায়গায় বিক্ষোভ ও ‘গো ব্যাক’ স্লোগান শোনা গিয়েছে। গতকাল রাতেও বিমানবন্দর থেকে ফেরার পথে বিরোধীদের প্রতিবাদের মুখে পড়েছিল কমিশনের কনভয়। নির্বিঘ্নে ভোট সম্পন্ন করাই এখন কমিশনের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *