কালীঘাটে মুখ্য নির্বাচন কমিশনারকে কালো পতাকা! তৃণমূলকে ‘ইতর’ বলে নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর
March 9, 20267:10 pm

রাজ্যে পা রাখতেই গো-ব্যাক স্লোগান ও কালো পতাকার মুখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কালীঘাটে পুজো দিতে গিয়েও জুটল বিক্ষোভ। এই ঘটনায় শাসকদলকে ‘অসভ্য, বর্বর ও ইতরদের পার্টি’ বলে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরাজয়ের ভয়েই তৃণমূলের এই কৌশল বলে দাবি তাঁর।