কিডনি সুস্থ রাখতে আজই বদলে ফেলুন এই ৫টি অভ্যাস

বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অযত্নের কারণে অজান্তেই শরীরে বাসা বাঁধছে মারণ রোগ। বিশ্বজুড়ে কয়েক কোটি মানুষ আজ কিডনির সমস্যায় জর্জরিত। বিশেষ করে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো সমস্যা হার্ট, লিভারের পাশাপাশি কিডনিরও ব্যাপক ক্ষতি করছে, যা অনেক সময় অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তবে সামান্য সচেতনতা আর জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
কিডনি ভালো রাখতে ধূমপানের অভ্যাস ত্যাগ করা জরুরি। তামাকজাত দ্রব্য শরীরকে ভিতর থেকে দুর্বল করে দেয় এবং ডায়াবেটিস ও কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বাড়িয়ে কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয়। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনাও সমান গুরুত্বপূর্ণ। রোজকার তালিকায় স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ খাবার রাখুন। প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলাই শ্রেয়।
শারীরিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত ব্যায়ামের কোনো বিকল্প নেই। প্রতিদিন সকালে ও বিকেলে শরীরচর্চা করলে শরীর ফিট থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া শরীরকে আর্দ্র রাখতে প্রচুর পরিমাণে বিশুদ্ধ জল পান করা প্রয়োজন। দিনে অন্তত পাঁচ লিটার জল পান করলে রক্তে অক্সিজেনের মাত্রা বজায় থাকে এবং হজম প্রক্রিয়া উন্নত হয়। তবে খাবার খাওয়ার ঠিক আগে বা পরে জল না খেয়ে অন্তত আধঘণ্টা বিরতি দেওয়া উচিত। সবশেষে, যেকোনো শারীরিক সমস্যায় নিজে সিদ্ধান্ত না নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক সময়ে সঠিক পদক্ষেপই আপনাকে সুস্থ ও দীর্ঘায়ু করতে পারে।