কিডনি সুস্থ রাখতে আজই বর্জন করুন ৪টি অস্বাস্থ্যকর খাবার

বিগত পাঁচ বছরে ভারতে কিডনি রোগীর সংখ্যা ১১.২% থেকে বেড়ে ১৬.৩৮% শতাংশে দাঁড়িয়েছে। চিকিৎসকদের মতে, ডায়াবেটিস, হাইপারটেনশন এবং ওবেসিটির পাশাপাশি অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসই এই পরিস্থিতির জন্য মূলত দায়ী। রক্ত পরিস্রুত করা এবং টক্সিন দূর করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সচল রাখতে কিডনির যত্ন নেওয়া এখন সময়ের দাবি।
কিডনির কার্যকারিতা বজায় রাখতে অতিরিক্ত সোডিয়াম ও ফসফরাসযুক্ত খাবার এড়িয়ে চলা জরুরি। বিশেষ করে চিনি মিশ্রিত সোডাজাতীয় পানীয়, প্রসেসড মিট বা প্রক্রিয়াজাত মাংস এবং নোনতা প্যাকেটজাত স্ন্যাকস কিডনির মারাত্মক ক্ষতি করে। ফাস্ট ফুড ও অতিরিক্ত লবণের ব্যবহার রক্তচাপ বাড়িয়ে দেয়, যা সরাসরি কিডনির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
সুস্থ থাকতে মদ্যপান ও ধূমপানের মতো ক্ষতিকর অভ্যাস ত্যাগ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এর পরিবর্তে খাদ্যতালিকায় তাজা ফল, শাকসবজি, ডিম ও সামুদ্রিক মাছ অন্তর্ভুক্ত করা প্রয়োজন। পর্যাপ্ত জল পান এবং স্বাস্থ্যকর জীবনযাপনই পারে দ্রুত বাড়তে থাকা এই শারীরিক ঝুঁকি থেকে মুক্তি দিতে।