কুনো জাতীয় উদ্যানে জোয়ালার পাঁচ শাবকের জন্ম, দেশে চিতার সংখ্যা বেড়ে ৫৩

কুনো জাতীয় উদ্যানে জোয়ালার পাঁচ শাবকের জন্ম, দেশে চিতার সংখ্যা বেড়ে ৫৩

মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে নামিবিয়া থেকে আনা স্ত্রী চিতা ‘জোয়ালা’ আরও পাঁচটি সুস্থ শাবকের জন্ম দিয়েছে। এই নিয়ে ভারতে চিতার মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫৩-তে পৌঁছাল। দেশে জন্মানো মোট চিতা শাবকের সংখ্যা বেড়ে হল ৩৩, যা দেশের বন্যপ্রাণী সংরক্ষণে একটি উল্লেখযোগ্য মাইলফলক।

পশু চিকিৎসক এবং বনকর্মীদের কড়া নজরদারিতে শাবকগুলির জন্ম হয়েছে। বন দফতর জানিয়েছে, সদ্যোজাত পাঁচ শাবক বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই শাবকগুলির সুস্থভাবে বেঁচে থাকার জন্য আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।

শাবকগুলি সুস্থভাবে বেড়ে উঠলে আগামীতে ভারতের অন্যান্য জঙ্গলেও চিতা ছাড়ার প্রক্রিয়া আরও সহজ হবে। প্রসঙ্গত, ২০২২ সালে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে মোট ২০টি চিতা কুনোয় আনা হয়েছিল। এর মধ্যে বেশ কয়েকটির মৃত্যু হলেও বাকিরা ভারতীয় পরিবেশের সঙ্গে সফলভাবে মানিয়ে নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *