কেকেআর শিবিরে আকাশ দীপের বিকল্প হিসেবে বিদর্ভের সৌরভ দুবে

কেকেআর শিবিরে আকাশ দীপের বিকল্প হিসেবে বিদর্ভের সৌরভ দুবে

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগে চোটের সমস্যায় জর্জরিত কলকাতা নাইট রাইডার্স। বাংলার পেসার আকাশ দীপ চোটের কারণে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে বিদর্ভের বাঁ-হাতি ফাস্ট বোলার সৌরভ দুবেকে। ইতিমধ্য়েই তিনি কলকাতায় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন।

২৮ বছর বয়সী এই পেসার ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স করেছেন। লিস্ট এ ক্রিকেটে ৮ ম্যাচে ১৬টি উইকেট নিলেও টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও সাফল্যের খোঁজে রয়েছেন তিনি। এর আগে ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদ দলে থাকলেও আইপিএল অভিষেক করার সুযোগ পাননি এই ক্রিকেটার।

গত মিনি নিলামে অবিক্রিত থাকা সৌরভকে তাঁর ৩০ লক্ষ টাকার বেস প্রাইসেই দলে নিয়েছে কেকেআর। আকাশ দীপ ও হর্ষিত রানার অনুপস্থিতিতে নাইটদের বোলিং বিভাগ কিছুটা দুর্বল হলেও সৌরভের অন্তর্ভুক্তি আক্রমণে বৈচিত্র্য আনবে বলে আশা করা হচ্ছে। ২০১৯ সালের ইমার্জিং টিমস এশিয়া কাপে ভারতের হয়ে তাঁর পারফরম্যান্স ছিল অত্যন্ত আশাব্যঞ্জক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *