কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে বাধা! নির্বাচন কমিশনের ‘বড় চাল’—এবার কী হতে চলেছে?

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সঠিক ব্যবহার নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। অতীতে বাহিনীর নিষ্ক্রিয়তা এবং রাজ্য প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায় এবার প্রথমবারের মতো বিশেষ মনিটরিং সিস্টেম চালু করা হচ্ছে। অবাধ ও নিরপেক্ষ ভোট করানোর লক্ষ্যে বাহিনীর গতিবিধি সরাসরি পর্যবেক্ষণের জন্য এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
কমিশনের নতুন পরিকল্পনা অনুযায়ী, জওয়ানদের পোশাকে বডি ক্যামেরা এবং টহলদারির গাড়িতে জিপিএস ট্র্যাকার বসানো হবে। এর ফলে বাহিনীর রিয়েল-টাইম অবস্থান ও কার্যকলাপ সরাসরি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এছাড়াও প্রতিদিনের রুটমার্চ ও টহলদারির বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক ও নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকে কমিশন স্পষ্ট জানিয়েছে যে, কর্তব্যে কোনো বিচ্যুতি বরদাস্ত করা হবে না।
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তড়িঘড়ি ১০ মার্চের মধ্যে ৪৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়েছে কমিশন। রাজ্য পুলিশের ওপর নির্ভরতা কমিয়ে কেন্দ্রীয় বাহিনীর ওপর ভরসা রাখায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই এই বিপুল তৎপরতা শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, সরাসরি নজরদারির এই কৌশল প্রয়োগ করে নির্বাচন কমিশন এবার কোনো প্রকার ঝুঁকি না নিয়ে শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধপরিকর।