কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে বাড়ছে উদ্বেগ স্থগিতের আশঙ্কায় লক্ষাধিক কর্মী

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে বাড়ছে উদ্বেগ স্থগিতের আশঙ্কায় লক্ষাধিক কর্মী

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির প্রতীক্ষা দীর্ঘায়িত হওয়ায় দানা বাঁধছে উদ্বেগ। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও, বছর তিন মাস পার হওয়ার পরেও সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। সাধারণত হোলির সময় এই সিদ্ধান্ত নেওয়া হলেও এবার মন্ত্রিসভার নীরবতায় কর্মচারীদের মধ্যে করোনা আমলের মতো ডিএ স্থগিতের আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্বজুড়ে চলমান অস্থিরতা এবং যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতীয় অর্থনীতিতে চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে সপ্তম বেতন কমিশনের মেয়াদ গত ৩১ ডিসেম্বর শেষ হয়েছে, যা এই বিলম্বের অন্যতম কারণ হতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। তবে সরকারের পক্ষ থেকে এখনই কোনো ডিএ স্থগিতের আনুষ্ঠানিক ইঙ্গিত দেওয়া হয়নি।

বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন, যা এবার ২ থেকে ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬০ বা ৬১ শতাংশে পৌঁছাতে পারে। আগামী এপ্রিলে এই ঘোষণা আসার জোরালো সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে কর্মচারীরা জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বকেয়া বকেয়া বা এরিয়ারসহ এপ্রিলের বর্ধিত বেতন হাতে পাবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *