কেন রাজভবন এড়িয়ে চললেন আনন্দ বোস? কুণাল ঘোষের বিস্ফোরক পোস্টে চাঞ্চল্য!
March 8, 20268:18 pm

বাংলার সদ্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস ইস্তফা দিয়ে কলকাতায় ফিরলেও পা রাখলেন না রাজভবনে। তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাতের পর সামনে এল তাঁর ‘তীব্র অভিমান’-এর কথা। এমনকি বাংলার ভোটার হিসেবে আগামী নির্বাচনে ভোট দেওয়ার ইচ্ছাপ্রকাশও করেছেন তিনি। এই আকস্মিক পদত্যাগ ঘিরে তুঙ্গে রাজনৈতিক জল্পনা।