কেরলর বাম মন্ত্রীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

কেরলর বাম মন্ত্রীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

কেরলের পরিবহণ মন্ত্রী কেবি কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে সরব হলেন তাঁর স্ত্রী বিধু মেনন। তাঁর দাবি, কোল্লাম জেলার বাড়িতে মন্ত্রীকে অন্য এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরেছেন তিনি। ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি তাঁর কাছে গচ্ছিত রয়েছে এবং প্রয়োজনে তা জনসমক্ষে আনার হুমকিও দিয়েছেন মেনন। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে বাম শাসিত কেরলের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

বিধু মেননের অভিযোগ, মন্ত্রীর একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে এবং এই ঘটনার প্রতিবাদ করায় তাঁকে মন্ত্রীর কর্মীদের হাতে হেনস্থার শিকার হতে হয়েছে। ২০১৪ সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বিধুকে বিয়ে করেছিলেন কুমার। তবে বিয়ের পর থেকেই তাঁদের সম্পর্কে টানাপোড়েন চলছিল বলে দাবি তাঁর। মেনন আরও জানান, তাঁর চরিত্রহনন করতে এবং নজরদারি চালাতে মন্ত্রী মিথ্যে অভিযোগের আশ্রয় নিচ্ছেন।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পরিবহণ মন্ত্রী কেবি কুমার। আসন্ন নির্বাচনের আগে তাঁর ভাবমূর্তি নষ্ট করতেই পরিকল্পিতভাবে এই ধরনের ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মিথ্যাচার করা হচ্ছে বলে তিনি পাল্টা দাবি করেন। মন্ত্রীর মতে, ব্যক্তিগত ঈর্ষা থেকেই তাঁর বিরুদ্ধে এই ধরণের কুৎসা রটানো হচ্ছে। বর্তমানে স্বামী-স্ত্রীর এই বিবাদ কেরল রাজনীতির অন্যতম চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *