কোচবিহারে উধাও পদ্ম শিবির! ভোটের বাজারে প্রার্থীর দেখা নেই দক্ষিণ বিধানসভায়

কোচবিহারে উধাও পদ্ম শিবির! ভোটের বাজারে প্রার্থীর দেখা নেই দক্ষিণ বিধানসভায়

নির্বাচন ঘোষণার পর এক সপ্তাহ পার হয়ে গেলেও কোচবিহার দক্ষিণ আসনে এখনও প্রার্থীর নাম চূড়ান্ত করতে পারেনি বিজেপি। তৃণমূল ও বাম প্রার্থীরা কোমর বেঁধে প্রচারে নামলেও গেরুয়া শিবিরের অন্দরে কার্যত শুনশান দশা। শুধু দক্ষিণ নয়, সিতাই এবং নাটাবাড়িতেও প্রার্থী ঘোষণা না হওয়ায় থমকে রয়েছে পদ্ম-প্রচার। বিদায়ী বিধায়কদের নিয়ে দলের ভেতরেই দানা বেঁধেছে ক্ষোভ, যার জেরে ‘ধীরে চলো’ নীতি নিয়েছে শীর্ষ নেতৃত্ব। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে ঘর গোছাতে না পারায় কোচবিহারে ব্যাকফুটে চলে যাওয়ার আশঙ্কায় ভুগছেন স্থানীয় বিজেপি কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *