কোচবিহারে মোদির তোপ অনুপ্রবেশ ও জনবিন্যাস ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ

কোচবিহারে মোদির তোপ অনুপ্রবেশ ও জনবিন্যাস ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ

কোচবিহারের রাসমেলা ময়দানে নির্বাচনী জনসভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশকারী ও সিন্ডিকেট রাজের অভিযোগে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দাবি করেন, তৃণমূলের ১৫ বছরের শাসনে সীমান্ত সংলগ্ন এলাকার জনবিন্যাস ভয়াবহভাবে বদলে গিয়েছে এবং অনুপ্রবেশকারীরা শাসকদলের সরাসরি সুরক্ষা পাচ্ছে। প্রধানমন্ত্রীর মতে, এই অনুপ্রবেশকারীরাই পরে তৃণমূলের সিন্ডিকেটে জায়গা করে নিয়ে রাজ্যের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াচ্ছে।

সীমান্ত সুরক্ষা ও এসআইআর (SIR) প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাইরে পাঠানো ভারত সরকারের অগ্রাধিকার। তিনি অভিযোগ করেন, অনুপ্রবেশকারীদের আড়াল করতেই রাজ্য সরকার এসআইআরের বিরোধিতা করছে এবং সিএএ-র মাধ্যমে শরণার্থীদের নাগরিকত্ব পাওয়া রুখতে চাইছে। তৃণমূলের ভোটব্যাংক রাজনীতির কারণে প্রকৃত নাগরিকরা বঞ্চনার শিকার হচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন।

সভার শেষ অংশে দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবনতি নিয়ে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। মালদহের উদাহরণ টেনে তিনি রাজ্যের বর্তমান অবস্থাকে ‘মহাজঙ্গলরাজ’ বলে অভিহিত করেন এবং ৪ মে-র পর দুর্নীতির হিসাব নেওয়া হবে বলে স্পষ্ট জানান। আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং লুটের টাকা জনতাকে ফেরাতে হবে বলেও তিনি এদিন কোচবিহার থেকে বার্তা দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *