কোটি কোটি মানুষের মহাবিপদ আসন্ন! মোদী সরকারের ভুল নীতি নিয়ে বিস্ফোরক রাহুল গান্ধী

কোটি কোটি মানুষের মহাবিপদ আসন্ন! মোদী সরকারের ভুল নীতি নিয়ে বিস্ফোরক রাহুল গান্ধী

লোকসভায় জ্বালানি সংকট নিয়ে বলতে গিয়ে নজিরবিহীন বাধার মুখে পড়লেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার লোকসভার অধিবেশন শুরু হতেই রান্নার গ্যাসের দাম ও জ্বালানি সংকট নিয়ে সরব হন বিরোধী সাংসদরা। সংসদের ভেতরে ও বাইরে চলে জোরদার বিক্ষোভ। রাহুল গান্ধীর অভিযোগ, দেশের আসন্ন বড় বিপদ নিয়ে তিনি সতর্ক করতে চাইলেও তাকে সংসদে বলার অনুমতি দেওয়া হয়নি।

সংসদ চত্বরে রাহুল গান্ধী ক্ষোভ উগরে দিয়ে বলেন, সংসদীয় নিয়ম এখন বদলে ফেলা হয়েছে। আগে সরাসরি বক্তব্য রাখার অনুমতি মিললেও এখন মন্ত্রীর মর্জির ওপর নির্ভর করতে হচ্ছে। দেশের জ্বালানি নিরাপত্তা বর্তমানে চরম ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছে বলে দাবি করেন তিনি। রাহুলের মতে, সরকারের ভুল বিদেশনীতির কারণে আগামী দিনে ভারত এক ভয়াবহ সংকটের মুখে পড়তে চলেছে। সময় থাকতে সঠিক প্রস্তুতি না নিলে দেশের কোটি কোটি সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়বেন।

আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে রাহুল গান্ধী জানান, বর্তমান অস্থিরতা কেবল ইরান থেকে তেল আমদানির বিষয় নয়, বরং এটি বিশ্ব ব্যবস্থার এক বড় পরিবর্তনের ইঙ্গিত। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নানা সীমাবদ্ধতার কারণে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়, বরং জাতীয় নিরাপত্তার প্রশ্ন। অবিলম্বে সরকারকে সতর্ক হয়ে দেশের মানুষের জন্য জ্বালানি সুরক্ষা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন এই কংগ্রেস নেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *