ক্যানসার ও দৃষ্টিহীনতাকে জয় করে ইউপিএসসি পরীক্ষায় সফল ছত্তিশগড়ের সঞ্জয়

ক্যানসার ও দৃষ্টিহীনতাকে জয় করে ইউপিএসসি পরীক্ষায় সফল ছত্তিশগড়ের সঞ্জয়

মারণ রোগ ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই এবং আংশিক দৃষ্টিহীনতাকে জয় করে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছেন ছত্তিশগড়ের সঞ্জয় ডাহারিয়া। ২০২৫ সালের পরীক্ষায় ৯৪৬তম স্থান দখল করে ৩৮ বছর বয়সি এই লড়াকু যুবক প্রমাণ করেছেন যে অদম্য ইচ্ছাশক্তির কাছে কোনো প্রতিবন্ধকতাই বাধা নয়। মহাসমুন্দ জেলার এক কৃষক পরিবারে জন্ম নেওয়া সঞ্জয় প্রতিকূলতাকে সঙ্গী করেই নিজের স্বপ্নপূরণ করেছেন।

সঞ্জয়ের এই যাত্রাপথ ছিল অত্যন্ত কণ্টকাকীর্ণ। জওহর নবোদয় বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখায় কর্মরত ছিলেন। ২০১২ সালে তাঁর লালাগ্রন্থির ক্যানসার ধরা পড়ে, যার চিকিৎসা চলে দীর্ঘ ছয় বছর। শারীরিক অসুস্থতা ও দৃষ্টিহীনতা সত্ত্বেও তিনি দমে যাননি। ব্যাংক ও ডাক বিভাগের চাকরি ছেড়ে ২০২২ সাল থেকে পুনরায় কঠোর অধ্যাবসায় শুরু করেন এবং তৃতীয় প্রচেষ্টায় এই সাফল্য পান।

সাফল্যের পর সঞ্জয় তাঁর পরিবার ও পরিজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সিভিল সার্ভিসের মাধ্যমে দেশসেবায় নিজেকে নিয়োজিত করাই এখন তাঁর প্রধান লক্ষ্য। আইএএস ক্যাডার বা অন্য কোনো বিভাগ—যেখানেই সুযোগ পান না কেন, জনসেবাকেই জীবনের মূল ব্রত হিসেবে গ্রহণ করতে চান তিনি। তাঁর এই জয়গাথা বর্তমানে অগণিত পরীক্ষার্থীর কাছে এক অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *