ক্যানসার মুক্ত ভারত গড়তে মেয়েদের বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়ার ঘোষণা করল কেন্দ্র
February 24, 20267:32 pm

দেশের জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় এখন থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের সম্পূর্ণ বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি টিকা প্রদান করা হবে।
কেন্দ্রীয় ক্যাবিনেটের এই সিদ্ধান্তের ফলে দেশের লক্ষ লক্ষ কিশোরী মারণ ক্যানসারের হাত থেকে সুরক্ষা পাবে। ভবিষ্যতে জরায়ুমুখ ক্যানসার মুক্ত ভারত গড়ার লক্ষ্যেই এই বিশেষ টিকাকরণ অভিযান শুরু করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন।