ক্যামেরন গ্রিনের বেতন থেকে ২ কোটি টাকা কাটার দাবি অশ্বিনের

ক্যামেরন গ্রিনের বেতন থেকে ২ কোটি টাকা কাটার দাবি অশ্বিনের

আইপিএল ২০২৬-এর রেকর্ড ২৫.২০ কোটি টাকায় ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে মাঠে নামার আগেই অসি অলরাউন্ডারের পারিশ্রমিক নিয়ে প্রশ্ন তুলেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড যদি কাজের চাপ কমাতে গ্রিনকে পূর্ণ ওভার বল করতে বাধা দেয়, তবে কেকেআর কর্তৃপক্ষের উচিত তাঁর বেতন থেকে ২ কোটি টাকা কেটে নেওয়া।

অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে জানান, নিলামে বিপুল অর্থ খরচ করলেও খেলোয়াড়রা যদি বোর্ডের নির্দেশে নিজেদের শতভাগ দিতে না পারেন, তবে ফ্র্যাঞ্চাইজিগুলো ক্ষতিগ্রস্ত হয়। আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে ভাবা গ্রিন যদি প্রত্যাশিত বোলিং না করেন, তবে শাহরুখ খানের দলের সেই ক্ষতিপূরণ আদায়ের অধিকার থাকা উচিত বলে তিনি মনে করেন।

বিতর্ক চললেও কেকেআর শিবিরে যোগ দিয়ে গ্রিন জানিয়েছেন, তিনি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে মুখিয়ে আছেন। অধিনায়ক অজিঙ্ক রাহানেও গ্রিনের বহুমুখী প্রতিভার ওপর আস্থা রাখছেন। কেকেআরের পেস আক্রমণে চোটের সমস্যার মাঝে এই অসি তারকার ভূমিকা আসন্ন মরসুমে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *