ক্ষেপণাস্ত্রের গায়ে ‘ভারতকে ধন্যবাদ’: ইজরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের জোরালো হামলা

ক্ষেপণাস্ত্রের গায়ে ‘ভারতকে ধন্যবাদ’: ইজরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের জোরালো হামলা

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির চরম অবনতি ঘটিয়ে শুক্রবার সকালে ইজরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৮৩তম পর্বের এই হামলায় মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়েছে। তেহরানের দাবি, তারা সফলভাবে শত্রুশিবিরের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

এই হামলার একটি বিশেষ দিক নজর কেড়েছে বিশ্ববাসীর। ছোড়া মিসাইলগুলোর গায়ে নীল কালিতে ‘ভারতের জনগণকে ধন্যবাদ’ লেখা ছিল। এছাড়া জার্মানি, স্পেন ও পাকিস্তানের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে। মুম্বইয়ে নিযুক্ত ইরানের কনস্যুলেট জেনারেল সামাজিক মাধ্যমে এই ছবি পোস্ট করে সমর্থন ও সংহতির জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।

ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ডস কোর (আইআরজিসি) জানিয়েছে, তাদের মূল লক্ষ্য ছিল ইজরায়েলের আশদাদ শহরের তেল ডিপো, মোদি’ইন সেনা ঘাঁটি এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন বিমানঘাঁটি। আল-ধাফরা ও শেখ ইশা-সহ বেশ কিছু সামরিক কেন্দ্রে এই হামলা চালানো হয়। তবে এই বড়সড় আক্রমণে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *