খেলাধুলার জগতেও কি নিরাপদ নন মহিলারা? সংসদে মোদি সরকারকে কঠিন প্রশ্নে বিঁধলেন সাংসদ দেব

খেলাধুলার জগতেও কি নিরাপদ নন মহিলারা? সংসদে মোদি সরকারকে কঠিন প্রশ্নে বিঁধলেন সাংসদ দেব

ভারতীয় ক্রীড়াক্ষেত্রে যৌন হেনস্তার ঘটনা নিয়ে উত্তাল সংসদ! বাংলার তারকা সাংসদ দেব সরাসরি দেশের ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর কাছে জানতে চাইলেন গত দশ বছরে ঠিক কতগুলি অভিযোগ জমা পড়েছে এবং তার ভিত্তিতে কী কী কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘাটালের সাংসদের পাঁচটি তীক্ষ্ণ প্রশ্নের মুখে পড়ে রীতিমতো কোণঠাসা কেন্দ্র।

গত এক দশকে সাই (SAI) থেকে শুরু করে বিভিন্ন জাতীয় ক্রীড়া সংস্থা— কোচ বা সাপোর্ট স্টাফদের বিরুদ্ধে আসা অভিযোগের পাহাড় এবং তদন্তের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশদ রিপোর্ট দাবি করেন দেব। বিশেষ করে অভিযুক্তদের চাকরি থেকে ছাঁটাই বা সাসপেন্ড করার মতো শাস্তি হয়েছে কি না, তা নিয়েও তথ্য চান তিনি।

তবে দেবের এই জোরালো সওয়ালের জবাবে ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে যে উত্তর মিলেছে, তাকে ‘দায়সারা’ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। নির্দিষ্ট ব্যবস্থা বা ভবিষ্যৎ পরিকল্পনার স্পষ্ট উত্তর না দিয়ে অধিকাংশ দায় ক্রীড়া সংস্থাগুলোর নিজস্ব সংবিধানের ওপর চাপিয়ে দিয়েছে কেন্দ্র। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে ২০১৬ সাল থেকে সাই-এর অধীনে কোচদের বিরুদ্ধে ২৫টি এবং প্রশাসনিক কর্মীদের বিরুদ্ধে ৮টি অভিযোগ জমা পড়েছে। কিন্তু এই ভয়াবহ পরিস্থিতির স্থায়ী সমাধান বা কড়া ট্র্যাকিং ব্যবস্থা নিয়ে কেন্দ্রের নীরবতা নতুন করে বিতর্কের জন্ম দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *