‘গণতন্ত্র বাঁচানোই আমার লক্ষ্য’, এসআইআর ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

‘গণতন্ত্র বাঁচানোই আমার লক্ষ্য’, এসআইআর ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার ভবানীপুরে জৈন মানস স্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসআইআর (SIR) ইস্যুতে কেন্দ্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশের চার-পাঁচ দিন অতিক্রান্ত হলেও কাজ শুরু হয়নি, বরং গোপনে অনেকের নাম বাদ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী দাবি করেন, যোগ্য নথিপত্র থাকা সত্ত্বেও অনেকের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।

অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষাই তাঁর একমাত্র লক্ষ্য। তিনি বলেন, “কে তৃণমূল, বিজেপি বা কংগ্রেস—তা আমার দেখার বিষয় নয়; আমি চাই লোকতন্ত্র বেঁচে থাকুক।” তাঁর হস্তক্ষেপের কারণেই প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম বাদ যাওয়া থেকে রক্ষা পেয়েছে বলে তিনি দাবি করেন।

এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী হাওড়া, বর্ধমান ও উত্তরবঙ্গসহ বিভিন্ন জেলার প্রায় সাড় ৮০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর মধ্যে মাদার অ্যান্ড চাইল্ড হাব, হাসপাতালের শয্যা বৃদ্ধি এবং বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর ওপর নতুন সেতুর শিলান্যাস উল্লেখযোগ্য। ভবানীপুরকে ‘মিনি ইন্ডিয়া’ আখ্যা দিয়ে তিনি সকলকে ঐক্যবদ্ধ ও শান্তিতে থাকার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *